প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ১:১৬ PM ||
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ PM
বাকেরগঞ্জ যুবদলের আদর্শিক ও সাহসী কাণ্ডারি এইচএম হাসান ইমাম খোকন
শাহিন হাওলাদার বরিশাল প্রতিনিধি :
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা যুবদলের রাজনীতিতে এক উজ্জ্বল, বিশ্বস্ত ও আদর্শিক নেতৃত্বের নাম এইচএম হাসান ইমাম খোকন। থানা যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার প্রতীক ও যুবদলের অন্যতম প্রধান আইকন হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রাজনীতির দীর্ঘ পথচলায় খোকন সবসময় সৎ নীতি, আদর্শ ও কর্মীবান্ধব মনোভাব বজায় রেখেছেন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকা নেতাকর্মীদের নতুন করে প্রাণিত করে। ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর রাজনীতি প্রধান লক্ষ্য।
স্থানীয় নেতাকর্মীদের মতে, এইচএম হাসান ইমাম খোকন কেবল একজন পদধারী নেতাই নন; বরং অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক অকুতোভয় কণ্ঠস্বর। সাধারণ নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা, কর্মীদের সুসংগঠিত রাখা এবং থানা যুবদলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে তাঁর অবদান অতুলনীয়।
তৃণমূলের যুবসমাজ মনে করে, সততা, নিষ্ঠা ও রাজনৈতিক দূরদর্শিতার সমন্বয়ে এইচএম হাসান ইমাম খোকন আগামী দিনে বাকেরগঞ্জ যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল নেতৃত্ব উপহার দিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১